পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা ও কর্মচারীকে বিভিন্ন ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে মন্ত্রণালয়ে শুদ্ধাচার চর্চা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ প্রধান অতিথি হিসাবে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের হাতে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও একটি ক্রেস্ট তুলে দেন।

মন্ত্রণালয়ের ২য় গ্রেড হতে ৯ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মধ্য হতে পুরস্কার প্রাপ্ত হয়েছেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব শামিমা বেগম, ১০ম গ্রেড থেকে ১৬তম গ্রেডের মধ্যে পুরস্কারপ্রাপ্ত হয়েছেন ব্যক্তিগত কর্মকর্তা টি. এম. সালাহউদ্দীন এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের মধ্যে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হয়েছেন অফিস সহায়ক নন্দন বড়ুয়া। সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মোঃ মিজানুর রহমান এনডিসি এবং অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফাহমিদা খানম সহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়তে আমাদের সবাইকে নিবেদিত হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের সুন্দরভাবে বাঁচার জন্য বায়ুদূষণ, পানিদূষণ-সহ সকল প্রকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরকে যুগোপযোগী উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মচারিদের নিজ নিজ দায়বদ্ধতা থেকে সর্বোচ্চ গুরুত্বসহকারে এবং গুনগতমান নিশ্চিতপূর্বক প্রতিযোগিতার সাথে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:২২   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা - তথ্য প্রতিমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন চুন্নুকে রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায়
জামালপুর আদালত প্রাঙ্গণে বাদী ও প্রতিবন্ধী নারীর ওপর হামলা, মোহরীর বিচার দাবি
কালকিনিতে মোবাইল কোর্টে দুই ব্যবসায়ীকে জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ