কক্সবাজারে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ১২

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ১২
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



কক্সবাজারে মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ১২

কক্সবাজার শহরের ৬ নং ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পৌরসভার ৬ নং ঘাটে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।

দগ্ধ জেলেদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। তারা হলেন- আইয়ুব (৩১), দীন মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিন (৩৫) ও ওসমান (১৯)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আশিকুর রহমান বলেন- দগ্ধ ১২ জনের মধ্যে ১০ জনের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা খুবই গুরুতর। এদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ৩০-৪০ শতাংশ পুড়ে যাওয়া দুজনকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ৬ নং ঘাটের সেলিম বহদ্দারের মালিকানাধীন ‘এফবি লাকি’ ট্রলারটি বৃহস্পতিবার মাছ ধরে কুলে ফিরে। শুক্রবার সকালে জেলেরা রান্নার জন্য গ্যাস সিলিন্ডার লাগাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জেলে দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৩:২৯:২৭   ৩৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ