হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফরিদপুরের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আওয়াল হোসেন ওরফে আওয়াল মেম্বারকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

দীর্ঘ ৪ বছর ধরে পলাতক আওয়ালকে বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম এসব তথ্য জানিয়েছেন।

২০১৯ সালের আগস্ট মাসে ফরিদপুর জেলার নগরকান্দা থানার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদে রওশন আলী ও মিরাজুল ইসলামসহ কয়েকজনের ওপর হামলা করেন আওয়ালসহ তার সহযোগীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন।

এ ঘটনায় নগরকান্দা থানায় আওয়াল ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। এই মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আওয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ঘটনার পর থেকেই আওয়াল ছিলেন পলাতক। তিনি দীর্ঘ ৪ বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৩২:৪১   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ