আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে হবে : টুকু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে হবে : টুকু
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে হবে : টুকু

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৩ : ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। বাংলাদেশের যে উন্নয়ন যাত্রা চলমান রয়েছে তা আগামী নির্বাচনের মাধ্যমে অব্যাহত রাখতে হবে।
আজ সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ঐক্যমঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মানিক লাল ঘোষ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
পানি সম্পদ উপ-মন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী। যারা গণতন্ত্রের নামে নির্বাচন ঠেকাতে চায় এদেশের জনগণ তাদের প্রতিহত করবে। নিশ্চিত পরাজয় জেনে বিএনপি আগামী নির্বাচন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:২৬   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ