সাংবাদিক ও সাংবাদিক সেজে অপরাধের পার্থক্য আছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক ও সাংবাদিক সেজে অপরাধের পার্থক্য আছে
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



সাংবাদিক ও সাংবাদিক সেজে অপরাধের পার্থক্য আছে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিকতা করার জন্য কারও ওপর যেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার না হয় সেদিকে আমি অবশ্যই লক্ষ্য রাখবো। এক্ষেত্রে যেন একটা চেক এন্ড ব্যালেন্স থাকে সেটার ব্যবস্থা আমরা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ।

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত ‘সাইবার নিরাপত্তা বিষয়ে বিএফইউজে’র উপস্থাপনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, অনেকে সাংবাদিক সেজে অপরাধ করে, কিন্তু প্রকৃত সাংবাদিক ও সাংবাদিক সেজে অপরাধ করার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা যেন আমরা বুঝি। ৪২ ধারা থাকলেও একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। ৪২ ধারার অবারিত ক্ষমতা যেন কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সিতে না দিয়ে দেওয়া হয় সেটা নিয়ে চিন্তাভাবনা করা হবে।

তিনি বলেন, ৩৫ অনুচ্ছেদে বলা আছে অপরাধ যখন করা হয় সেই সময় যে প্রযোজ্য আইন সেই আইনে বিচার হবে এবং সেই প্রযোজ্য আইনের সাজাই হবে।

আইনমন্ত্রী বলেন, ২৮ ধারায় মানহানি মামলার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মানহানির জন্য কারাদণ্ড ছিল। এর পাশাপাশি কারাদণ্ড বা জরিমানা পাঁচ লাখ টাকা বা উভয়দণ্ড। এখন কারাদণ্ড নেই এবং জরিমানা অনধিক ২৫ লক্ষ টাকা। আমরা চেষ্টা করছি পুরোনো মামলাগুলোর ক্ষেত্রে মানহানির জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্টে কোনো কারাদণ্ড থাকবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক। সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব দীপ আজাদ। প্রস্তাব উপস্থাপন করেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪০   ৫২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
তথ্যমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ