বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

জেলার গণমাধ্যমকর্মীদের জন্য বাংলাদেশের কচ্ছপ ও কাছিম পরিচিতি এবং বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমন বিষয়ক প্রতিবেদন লেখন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বন অধিদপ্তর ও ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।
‘বাংলাদেশে বিপন্ন কচ্ছপ ও মিঠাপানির কাছিম চাহিদা হ্রাস” প্রকল্পের এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন- গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম।
ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জোবায়ের হোসাইন।
ডাব্লিউসিএস বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. জাহাঙ্গীর আলম এ কর্মশাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন। ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির (ডাব্লিউসিএস) প্রোগ্রাম কো-অর্ডিনেটর সামিউল মোহসেনিন উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালয় গোপালগঞ্জ, যশোরসহ ৮ জেলার ৫০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫:৪০:২১   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ