বাগেরহাট-মাওয়া মহাসড়কে ট্রলিচাপায় ভ্যানচালক নিহত

প্রথম পাতা » খুলনা » বাগেরহাট-মাওয়া মহাসড়কে ট্রলিচাপায় ভ্যানচালক নিহত
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



বাগেরহাট-মাওয়া মহাসড়কে ট্রলিচাপায় ভ্যানচালক নিহত

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা এলাকায় ট্রলিচাপায় আজগর আলী হাওলাদার (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর আলী হাওলাদার গোপালগঞ্জের গোহাটা গ্রামের আলী হাওলাদারের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী (ওসি) বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা বটতলা নামক এলাকায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ভ্যান ও অপর দিক থেকে আসা ইট বহনকারী ট্রলি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যান চালক মো. আজগর আলী হাওলাদার নিহত হন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রলিটি ও ভ্যান গাড়িটি পুলিশ হেফাজতে নেই। তবে ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৩৮   ৪৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ