কীভাবে নির্বাচন হবে, তা প্রধানমন্ত্রীর বিষয় নয় : পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কীভাবে নির্বাচন হবে, তা প্রধানমন্ত্রীর বিষয় নয় : পরিকল্পনামন্ত্রী
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩



কীভাবে নির্বাচন হবে, তা প্রধানমন্ত্রীর বিষয় নয় : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সংবিধানে বলা আছে পাঁচ বছর পরপর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ পাঁচ বছর পর সরকারের কোনো বৈধতা থাকে না। তাই কীভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়। সংবিধান অনুযায়ী দেশে জাতীয় নির্বাচন হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন কীভাবে হবে, সেটা সংসদে আইন পাস করা আছে। নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে, তাকে প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ্জামান, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৩৩   ৩৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ