আগামীকাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীকাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩



আগামীকাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’

কথা ছিল, ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। সে হিসেবে ছবিটি আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাওয়ার কথা। কিন্তু ছবিটির বাংলাদেশে মুক্তি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেননা, আজ বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত সিনেমাটির সেন্সর প্রদর্শনী হয়নি।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এটি এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাই কবে মুক্তি পাচ্ছে বলা যাচ্ছে না। প্রক্রিয়া শেষ হবার পর সেন্সর প্রদর্শনী করব।’

প্রক্রিয়া কবে শেষ হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অফিস ৭ দিনই। তাই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না।’

যেহেতু বুধবারে সেন্সর প্রদর্শনী হয়নি। সেহেতু সিনেমাটির বৃহস্পতিবারেই সেন্সর প্রদর্শনী করে একই দিনে মুক্তি দেওয়া সম্ভব নয়। আর যদি সেটা সম্ভব হয় তাহলে বলতে হবে সেটা বিশেষ ও ব্যতিক্রম। যা প্রায় অসম্ভব, এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন।

এদিকে সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেন, “প্রতিটি সিনেমার সেন্সর প্রদর্শনীর জন্য আমরা চিঠি পাই। ‘জওয়ান’ সিনেমার সেন্সর প্রদর্শনীর কোনো চিঠি পাইনি।”

অন্যদিকে, সিনেমাটি বাংলাদেশে আমদানির সঙ্গে যুক্ত অনন্য মামুন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘জওয়ান’। বুধবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে এগারোটার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আগামীকাল (বৃহস্পতিবার) ১২টায় ‘জওয়ান’র সেন্সর, সন্ধ্যায় ৬টায় হবে প্রথম পাবলিক শো।”

এখন দেখার বিষয় আসলেই আগামীকাল ভারতের সঙ্গে একই দিনে ছবিটি মুক্তি পায় কি না! এমনটি ঘটলে অনন্য এক নজির গড়বে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমাটি।

প্রসঙ্গত, ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, যোগি বাবু প্রমুখ। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪৯   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ