আগামী জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হব

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হব
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩



আগামী জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হব

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আমি বিশ্বাস করি আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে যেকোনো আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হব। আমাদের সে আস্থাও আছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, একসময় দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হোলিখেলা চলছিল। বাংলাদেশ পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সব ফোর্স ওয়েল মোটিভেটেড। তারা দায়িত্ব পালনে আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ যদি আসে তা মোকাবিলার সক্ষমতা রাখে।

এ সময় অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ প্রধানকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩৭   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ