সাজেকে ঢাবি ছাত্রী অপহরণের ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » সাজেকে ঢাবি ছাত্রী অপহরণের ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩



সাজেকে ঢাবি ছাত্রী অপহরণের ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী দীপিতা চাকমাকে (২৩) অপহরণের ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অপহৃত দীপিতা চাকমার বাবা স্মৃতেন্দু বিকাশ চাকমা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সাজেক থানায় মামলাটি করেন।

এ ঘটনায় দনপ্রিয় চাকমা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাজেক ইউনিয়নের দাঁড়িপাড়া গ্রামের বেংগো চাকমার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীপিতা চাকমা খাগড়াছড়ি সদরের স্মৃতেন্দু বিকাশ চাকমার মেয়ে ও ঢাবির লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে ঢাবির লোক প্রশাসন বিভাগ থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ৩৬ জন সাজেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা করেন। বুধবার (৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদর থেকে চাঁদের গাড়ি যোগে সাজেক যাওয়ার পথে দুপুরে সাজেক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিজকছড়া তিন রাস্তার জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে থাকা একমাত্র পাহাড়ি শিক্ষার্থী দীপিতা চাকমাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে অপহরণ করে ভারত সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণের বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে অপহরণের ছয় ঘণ্টা পর ভারত সীমান্তবর্তী মনু আদম এলাকা হতে দীপিতা চাকমাকে উদ্ধার করে।

সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক ঢাকা পোস্টকে বলেন, আমরা সাজেক থানা ও রাঙামাটি জেলা পুলিশের কয়েকটি টিম একযোগে অভিযান পরিচালনার মাধ্যমে ওই ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হই। অপহরণে জড়িত থাকার অভিযোগে দনপ্রিয় চাকমা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণে ব্যবহৃত মোটরসাইকেলটিও আমরা জব্দ করেছি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩২   ৩৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ