রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩



রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে রাঙ্গামাটিতে আজ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে র‌্যালি পরবর্তী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) এস. এম. ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বেসরকারি এনজিও সংস্থার প্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভার আগে সকাল সাড়ে ৯টায় শহরের হ্যাপির মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত একটি বর্ণার্ঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:০৭   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ