আমি রাজনীতি করি জনগণের জন্য: নিক্সন চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমি রাজনীতি করি জনগণের জন্য: নিক্সন চৌধুরী
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩



আমি রাজনীতি করি জনগণের জন্য: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি রাজনীতি করি সাধারণ জনগণের জন্য। আমার রাজনীতি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য। এখন আমি জনগণের পাশে আছি, আগামীতেও থাকবো। তাই আমি পায়ে হেটে কাঁদা-পানি ভেঙে জনগণের পাশে ছিলাম।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে চর বিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গি গ্রামে ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী জাফরউল্লাহ সাড়ে চার বছর পরে হেলিকপ্টারযোগে এখন জনগণের ভোট চাইতে আসছে। করোনা মহামারি ও ভয়াবহ বন্যায় আপনি কোথায় ছিলেন জনগণ জানতে চায়।

মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান, কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ওসি মো. মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ০:০৪:০২   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ