এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩



এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্যান্ডি-লাহোর হয়ে এবার কলম্বো। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই বললেই চলে। আজ (শনিবার) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় খেলা শুরু হবে।

বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, ‘আমাদের জন্য এটা অবশ্য জিততে হবে। পাকিস্তানের তুলনায় কন্ডিশন একটু ভিন্ন হবে কাজেই আমাদের মানিয়ে নিতে হবে। আমরা একজন বাড়তি বোলার নিয়ে খেলছি। নাসুম খেলবে আফিফের জায়গায়।’

অন্যদিকে, টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া শ্রীলঙ্কা কাপ্তান দাসুন শানাকা জানিয়েছে, টস জিতলে আগে ব্যাটিংই বেছে নিতেন তিনি। বলেন, টস জিতলেও তিনি ব্যাট করার সিদ্ধান্ত নিতেন, হারলেও তাই ক্ষতি হয়নি।

এবারের আসরে প্রথম দেখায় ইনজুরি জর্জরিত শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৬৪ রানে গুটিয়ে গিয়ে হেরেছে ৫ উইকেটে। তাও আবার ৬৬ বল হাতে রেখে জিতেছে লঙ্কানরা।

তরুণ পেসার পাথিরানার বোলিংয়ে (৪/৩২) ছিন্নভিন্ন হয়েছে বাংলাদেশ দল। পাল্লেকেলের ওই হারের ধাক্কা সামাল দিয়ে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানে জিতে সুপার ফোরে উঠে সাকিবরা। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের পেস ত্রয়ীতে ফের বড় ব্যবধানে হারতে হয়েছে। আর তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয় পেতে চাইবে সাকিব আল হাসানরা।

এবারের এশিয়া কাপে ঘুরেফিরেই আসছে বৃষ্টি প্রসঙ্গ। শ্রীলঙ্কাতে চলছে ভরা বর্ষার মৌসুম। ইতোপূর্বে দেশটির মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে যার প্রভাব পড়েছে। আজকের ম্যাচেও বেরসিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ ভালোভাবেই।

বাংলাদেশ একাদশ

নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথা ওয়েলেগেলে, মাহেশ থিকসেনা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:১৯   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মালয়েশিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নেপাল
ফারজানার শেষের ঝড়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভিনিসিয়ুসের জোড়া গোলে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
নেপালকে উড়িয়ে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ
ধর্মঘট’ শেষে মাঠে ফিরেই রোনালদোর গোল
সহজ জয়ে পরের রাউন্ডে সিটি ও লিভারপুল
দারুণ জয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড
শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে শুরু বাংলাদেশের
পিএসজি সবার আগে, কোনো ব্যক্তি নয় : দেম্বেলে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ