সাবধান উঠে দাঁড়াতে পারবেন না: বিএনপিকে শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবধান উঠে দাঁড়াতে পারবেন না: বিএনপিকে শামীম ওসমান
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩



সাবধান উঠে দাঁড়াতে পারবেন না: বিএনপিকে শামীম ওসমান

বিরোধীদল বিএনপির নেতা-কর্মীকে কড়া হুঁশিয়ারি দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘একদম সাবধান, এত কঠোর জবাব দেওয়া হবে যে উঠে দাঁড়াতে পারবেন না।’

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাষাঢ়ায় রাইফেলস্ ক্লাবে অনুসারী নেতা-কর্মীদের নিয়ে এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘সাংবাদিক ভাইরা আপনাদের সাক্ষী রেখে বলতেছি, এমনিতেই তো আমাকে গডফাদার কয়। বিএনপি-জামায়াতের কাছে ডাইরেক্ট ম্যাসেজ দিচ্ছি, নারায়ণগঞ্জে যারা জাতির পিতার কন্যাকে গালি দিচ্ছে; একদম সাবধান, এত কঠোর জবাব দেওয়া হবে যে উঠে দাঁড়াতে পারবেন না।’

‘আমরা কিন্তু বিকলাঙ্গ না। আমাদের কোন বিশেষ সাহায্য লাগে না। পুলিশ, বিডিআর, র‍্যাবের প্রয়োজন হয় না। এতদিন ধৈর্য ধরেছি, সামনে আর ধৈর্য ধরা হবে না।’

ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, ‘রাজনীতি করতে চাইলে সুষ্ঠুভাবে করেন। কিন্তু গাড়িতে আগুন দিবেন, মানুষ পুড়িয়ে মারবেন, নেত্রীকে খারাপ গালি দিবেন এবং কিছু হইলে, জনগণ যদি নির্দেশ দেয়, তাহলে কারও বাড়িঘর রক্ষা পাবে না। পরের চিন্তা পরে করমু।’

সভায় অনুসারী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘সামনে খারাপ সময় আসতেছে। আপনাদের সবার হাত জোড় করি, পা জোড় করি, এই সময়টায় আপনারা সবাই এক থাকেন।’

আগামী ১৬ সেপ্টেম্বর শহরে জনসভার আয়োজন করার ঘোষণা দেন শামীম ওসমান। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৪:০৯   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ