জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বস্ত্র ও পাটমন্ত্রী
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩



জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নাই। বর্ষা মৌসুমে রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকের বৃক্ষ রোপন করা উচিত।

শ‌নিবার (৯ সে‌প্টেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভব‌নে বিনামূ‌ল্যে গা‌ছের চারা বিতরণী অনুষ্ঠা‌নে মন্ত্রী এসব কথা ব‌লেন।

এ সময় জলবায়ু প‌রিবর্ত‌নের বিরুপ প্রভাব মোকা‌বেলায় বনায়‌নের ল‌ক্ষ্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এর পক্ষ হ‌তে ৫ হাজার গা‌ছের চারা বি‌ভিন্ন শ্রেনী পেশার মানু‌ষের মা‌ঝে বিতরন করা হয়। রূপগঞ্জ উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা সামা‌জিক বন বিভাগ গা‌ছের চারা বিতরন কর্মসূ‌চির আয়োজন ক‌রে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, পরিবেশের অবক্ষয় রোধে ও দারিদ্র্যবিমোচনে বৃক্ষরোপণ ব্যাপক সহায়ক। বৃক্ষ মানুষের পরম ও প্রকৃত বন্ধু। বৃক্ষ মানুষকে মহৎ করে তোলে, শুদ্ধতা অর্জনের জন্যও বৃক্ষমুখী হওয়ার বিকল্প নেই! দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায়; তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে হবে। বৃক্ষরোপণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে। কারো মুখাপেক্ষী না হয়ে সবুজ বাংলাদেশ গড়তে নিজেদেরই উদ্যোগী হওয়া প্রয়োজন। প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায়ও বৃক্ষরোপণের বিকল্প নেই।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা বন কর্মকর্তা সঞ্জয় হাওলাদার, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপ‌জেলা আওয়ামী লী‌গের কার্যকরী সদস্য হা‌বিবুর রহমান হা‌বিব, উপ‌জেলা আওয়ামী লী‌গের কার্যকরী সদস্য মোহাম্মদ ফি‌রোজ ভুঁইয়া, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারণ সম্পাদক আলমগীর হো‌সেন সহ অ‌নে‌কে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৬   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
‘নতুন কুঁড়ি স্পোর্টসে’র দ্বিতীয় আসর শুরু ৫ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক সহযোগিতা এবং বাণিজ্য বাড়াতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর
ভবন নির্মাণে আইন অমান্যকারীদের ছাড় নয়, বাধা দিলে কঠোর ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী
রোগ প্রতিরোধে গ্রাম ও শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ