আয়ারল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছে নেদারল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » আয়ারল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছে নেদারল্যান্ড
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



আয়ারল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছে নেদারল্যান্ড

ইউরো বাছাইপর্বএ রোববার (১০ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ২-১ গোলে জয় পেয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতেই পিছিয়ে পরেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ফন ডাইকের দল।

ম্যাচ শুরু হতে না হতেই গোল খেয়ে বসে নেদারল্যান্ডস। ঘরের মাঠে সমর্থকদের আনন্দে ভাসান ইদাহ। ম্যাচের চার মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন তিনি। এরপর অবশ্য ম্যাচটা নিজেদের দখলে নেয় নেদারল্যান্ডস।

ম্যাচের ১৮ মিনিটে আয়ারল্যান্ড গোলরক্ষকের ভুলে পেনাল্টি পায় ডাচরা। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান লিভারপুল তারকা গাকপো।

প্রথম হাফের পর দ্বিতীয় হাফেও আক্রমণে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। ম্যাচের ৫৬ মিনিটে ডামফ্রিজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ওয়েঘর্স্ট। এরপর বাকি থাকা ম্যাচে বেশকিছু আক্রমণ করে ঘরের দল। তবে তাতে সফলতা পায়নি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। এই জয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

এদিকে একই গ্রুপে আরেক ম্যাচে জিব্রাল্টার বিপক্ষে ৫-০ গোলের সহজ জয় পেয়েছে গ্রিস। ‘ই’ গ্রুপে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আলবানিয়া। পোল্যান্ড দলে লেভানডোভস্কি থাকা সত্ত্বেও গোল করতে পারেনি পোল্যান্ড।

আর ‘জি’ গ্রুপে লিথুয়ানিয়াকে ৩-১ গোলে হারিয়েছে সার্বিয়া। ‘এইচ’ গ্রুপে সান মারিনোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্লোভেনিয়া।

বাংলাদেশ সময়: ১৬:২৭:১৬   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ