ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা

স্পেনের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন। দলের অন্যতম সেরা তারকা লামিন ইয়ামাল তাই ভ্যালেন্সিয়া ম্যাচে ছিলেন না। ঘরের মাঠের এই ম্যাচে বার্সেলোনা শুধু জিতেইনি, প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দিয়েছে।

ভ্যালেন্সিয়াকে কোনো সুযোগ না দেওয়া বার্সেলোনার জয় ৬-০ গোলের ব্যবধানে। বিশাল এই জয়ে ফারমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লেভান্ডোভস্কি প্রত্যেকে ২টি করে গোল করেছেন। বার্সা-ও লা লিগা টেবিলে দিয়েছে বিশাল লাফ। পাঁচ থেকে একেবারে দুইয়ে চলে এসেছে তারা। ৪ ম্যাচে পয়েন্ট হলো ১০। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া ৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১৫ নম্বরে।

৬ গোল দিলেও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গোলের খাতা খুলতে খুলতে ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সাকে। কয়েকটি সুযোগ মিসের পর ফেরান তোরেসের অ্যাসিস্টে বার্সেলোনাকে লিড এনে দেন ফারমিন লোপেজ। প্রথমার্ধে গোল হয়েছিল ওই একটিই।

দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের ব্যবধানে বার্সেলোনা করে ৩ গোল। বদলি নামা রাফিনহা প্রথম জালের দেখা পান ৫৩ মিনিটে। এরপর ৩ মিনিট পর বুলেট গতির শটে জোড়া গোল পূর্ণ করেন লোপেজ। ডি বক্সের অনেকটা দূর থেকে লোপেজ এত জোরে শট নেন যে, ভ্যালেন্সিয়া গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও জাল অক্ষত রাখতে পারেননি।

রাফিনহা জোড়া গোলের দেখা পান ৬৬ মিনিটে। ব্রাজিলিয়ান তারকা লোপেজের দূর থেকে তুলে দেওয়া বল দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দখলে নেন। এরপর কাছের পোস্ট দিয়েই গোল আদায় করে নেন।

বদলি হিসেবে নেমেছিলেন রবার্ট লেভান্ডোভস্কিও। পরের দুটি গোলই আসে তার পা থেকে, প্রায় একই ধরনের দুটি গোলে একবার তাকে অ্যাসিস্ট করেন দানি ওলমো, আরেকবার দীর্ঘদিন পর ফেরা মার্ক বারনাল।

বাংলাদেশ সময়: ১৬:২০:৪৪   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ