‘নেত্রী: দ্য লিডার’ এবং ‘জওয়ান’ সিনেমায় অনেক মিল : বর্ষা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নেত্রী: দ্য লিডার’ এবং ‘জওয়ান’ সিনেমায় অনেক মিল : বর্ষা
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



‘নেত্রী: দ্য লিডার’ এবং ‘জওয়ান’ সিনেমায় অনেক মিল : বর্ষা

প্রেক্ষাগৃহে হাজির হয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা উপভোগ করেছেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।

‘জওয়ান’ দেখে বর্ষার মনে হয়েছে, এই সিনেমার বেশ কিছু অ্যাকশন দৃশ্য ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার সঙ্গে মিলে যায়। যেই ছবিতে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন অনন্ত জলিল ও বর্ষা দম্পতি।

যদিও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি এখনও মুক্তি পায়নি, তবে বর্ষার কথায়- ‘যখন ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি পাবে তখন অধিকাংশ সিনেমা রিভিউ প্রদানকারীরা হয়তো বলবে, আমরা ‘জওয়ান’ থেকে নকল করেছি।

বর্ষা বলেন, আমরা ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং করেছি দুই বছর আগে হায়দ্রাবাদে। আশ্চর্যজনকভাবে সেই সিনেমার অধিকাংশ দৃশ্যই শাহরুখের ‘জওয়ান’-এর সঙ্গে মিলে যাচ্ছে।

এই চিত্রনায়িকা বলেন, ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি নির্মাণ করেছেন এক ভারতীয় পরিচালক। যদিও ‘জওয়ান’-এর মতো সিনেমা তৈরি করা আমাদের জন্য অসম্ভব। তবুও সিনেমা তৈরির সময় সেরাটা দেওয়ারই চেষ্টা করি। আমরা আশাবাদী, ‘নেত্রী: দ্য লিডার’ আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে। যেহেতু সামনে নির্বাচন, তাই এর বেশি আপাতত কিছুই বলতে পারছি না।

অনন্ত জলিল ও বর্ষা বাদেও ‘নেত্রী, দ্য লিডার’-এ আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীদেরও দেখা যাবে এই সিনেমায়।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৩৭   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ