লক্ষ্মীপুরে ৬টি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন ও মিউজিয়াম

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে ৬টি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন ও মিউজিয়াম
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



লক্ষ্মীপুরে ৬টি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন ও মিউজিয়াম

জেলার রায়পুর উপজেলায় আজ ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন ও মিউজিয়াম স্থাপন করা হয়েছে।
এর মধ্যে তিনটি বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন ও তিনটি বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট মিউজিয়াম স্থাপন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন ও উত্তর চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক আয়োজনে শেখ রাসেল স্মার্ট মিউজিয়াম উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম, আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায় প্রমুখ।
একই দিন একযোগে উপজেলার চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবংশী মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল স্মার্ট সায়েন্স জোন ও শেখ রাসেল স্মার্ট মিউজিয়াম-এর পৃথক কার্যক্রম সূচনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা ও তাদের মেধা বিকাশের লক্ষ্যে উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর রাজস্ব তহবিল থেকে এসব প্রকল্পে বরাদ্দ দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৩০   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ