৫৫ কেজি স্বর্ণ গায়েব, বিমানবন্দরের ৪ কর্তা বরখাস্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫৫ কেজি স্বর্ণ গায়েব, বিমানবন্দরের ৪ কর্তা বরখাস্ত
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩



৫৫ কেজি স্বর্ণ গায়েব, বিমানবন্দরের ৪ কর্তা বরখাস্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৫ কেজি স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, আকরাম শেখ ও মাসুম রানা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস হাউস কমিশনার একেএম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে তাদের বরখাস্ত করা হয়।

এর আগে কাস্টমস হাউজের গুদাম বা ভল্ট থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েবের বিষয়টি জানাজানি হয় রোববার (৩ সেপ্টেম্বর)। এদিন রাতেই কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় এ নিয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। তার আগে স্বর্ণ চুরির ঘটনায় ৪ সিপাহীকে থানায় নেয় জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনা তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:৪৪   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ