ভারতের বিপক্ষে কেমন হবে টাইগারদের একাদশ?

প্রথম পাতা » খেলাধুলা » ভারতের বিপক্ষে কেমন হবে টাইগারদের একাদশ?
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩



ভারতের বিপক্ষে কেমন হবে টাইগারদের একাদশ?

এশিয়া কাপের এবারের আসর থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচটা জয় দিয়েই রাঙাতে চায় লাল-সবুজেরা।

পারিবারিক কারণে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ায় সুপার ফোরের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরেন মুশফিকুর রহিম। তাই ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না তার। যে কারণে এই ম্যাচে নিশ্চিতভাবেই পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশের একাদশে। মিস্টার ডিপেন্ডেবলের জায়গায় যুক্ত হবেন আরও একজন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ভারতের বিপক্ষে একাদশ নিয়ে কিছুটা ধারণা দিয়েছিলেন। সাকিবের ভাষায়, সবকিছু নির্ভর করছে পিচে ওপর।

ধারণা করা হচ্ছে, একাদশে সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নাঈমের সঙ্গে তাকেই দেখা যেতে পারে। সেক্ষেত্রে তিনে সহ-অধিনায়ক লিটন দাস, চারে সাকিব আল হাসান এবং পাঁচে তাওহীদ হৃদয়ের দেখা মিলবে।

পেস ইউনিটের কাজ সামলাবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। তবে এই ম্যাচে একাদশে ফিরতে পারেন মোস্তাফিজ। ভারতের বিপক্ষে অতীত রেকর্ড বিবেচনায় দ্য ফিজকে একাদশে ভেড়ানো হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়বেন হাসান।

এই ম্যাচে ছয়ে আফিফ হোসেনকে দেখা যেতে পারে। এ ছাড়া সাতে শামীম পাটোয়ারী এবং আটে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাদ যাবেন আগের ম্যাচে মাঠে নামা নাসুম আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয়, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান/হাসান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১১:৪৭:১৫   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনা
মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ