জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবুজ সামাজিক সংলাপ জরুরী : মুজিবুল হক এমপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবুজ সামাজিক সংলাপ জরুরী : মুজিবুল হক এমপি
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবুজ সামাজিক সংলাপ জরুরী : মুজিবুল হক এমপি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ত্রিপক্ষীয় সবুজ সামাজিক সংলাপ জরুরী।
আজ রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে ট্রেড ইউনিয়নের সবুজ সামাজিক সংলাপ’ শীর্ষক একটি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর উদ্যোগে ও জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান জিআইজেডের সহযোগিতায় অনুষ্ঠিত গাজীপুর-টঙ্গী এলাকায় কর্মক্ষেত্রের বাইরে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য পরিবেশ জলবায়ু বিষয়ক একটি কর্মসূচির ওপর এই সংলাপ অনুষ্ঠিত হয়।
বিলসের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ভূঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে সাম্প্রতিক একটি গবেষণা প্রতিবেদনের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা ইউসুফ আল মামুন। গবেষণার তথ্য অনুযায়ী বাংলাদেশের তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেলে আগামী ১ দশকে শ্রম সরবরাহ চেইনে শ্রমিকের সংখ্যা শতকরা ১৬ ভাগ কমে যাবে।
অনুষ্ঠানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসূমহের নেতৃবৃন্দ জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক ও মিডিয়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা আবুল কালাম আজাদ ও সাকিল আখতার চৌধুরী, নইমুল আহসান জুয়েল, মোঃ নুরুল আমিন, কুতুবউদ্দিন আহমেদ, জিআইজেডের সিনিয়র উপদেষ্টা সারওয়াত আহমেদ ও উপদেষ্টা স্টিফেন সিজেল, আন্তর্জাতিক জলবায়ু অর্থ বিশেষজ্ঞ এম জাকির হোসেন খান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ার কবির, নাজমা ইয়াসমিন, শামীম আরা প্রমুখ।
তৈরি পোশাক শিল্প থেকে এক শতাংশ ক্লাইমেট লেভী প্রদানের উপর জোর দিয়ে নেতৃবৃন্দ বলেন, এই অর্থ থেকে ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড তৈরি করা সম্ভব হবে যা থেকে শ্রমিকরা উপকৃত হবেন। এছাড়াও প্রোডাক্টিভিটি রিস্ক ইন্সুরেন্স এর ওপরও জোর দিয়ে বক্তারা আগামী নির্বাচনী মেনিফেস্টোতে পরিবেশ রক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবী জানান। তারা সামাজিক সংলাপে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনসহ ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার আহবান জানান।

বাংলাদেশ সময়: ২২:৪০:২৫   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ