নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২৩ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২৩ উদ্বোধন
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩



নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২৩ উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩দিন ব্যাপী জেলা দাবা চ্যাম্পিয়ণশিপ ২০২৩ শুরু হয়েছে। রবিবার সকালে সকালে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার)।

আনজুমান আরা আকসির এর সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ¦ খবির আহমেদ ও ফারুক বিন ইউসুফ পাপ্পু,অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার,কার্যনির্বাহী সদস্য রোকসানা খবির,মোঃ আসলাম, মাহবুবুল হক উজ্জল, ডা.রাকিবুল ইসলাম শ্যামল, আতাউর রহমান মিলন, মাহবুব হোসেন বিজন, সুমন ভুইয়া, হাজী নুর ইসলাম, রফিকুল হাসান রিপন, আরাফাত আহমেদ রাজিব প্রমুখ।

সুইস লীগ পদ্ধতিতে রেটিং ও নন রেটিং এ চ্যাম্পিয়ণশিপে জেলার প্রায় ৪১ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, খেলাধুলার নিয়মিত চর্চার মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং এর মত সামাজিক ব্যাধি দূর করতে হবে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সবধরনের খেলাধুলা আয়োজনে তার অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান অতিথি।

প্রথম দিনের খেলায় ২ রাউন্ড শেষে পূর্ণ ২ পয়েন্ট শীর্ষে আছেন ক্যান্ডিডেট মাষ্টার আবু হানিফ,মোঃ শামীম, রুবেল হোসেন, হাবিবুর রহমান সোহেল, মেজবাহ উদ্দিন, মো. ওমর ফারুক, মোকছেদ খান, মো. নুরুল আমিন। আগামীকাল সকাল ৯টায় শুরু হবে খেলা।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩৮   ৪১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ