পাচারকারীদের ফেলে যাওয়া নৌকায় মিলল ৫ কেজি আইস

প্রথম পাতা » চট্টগ্রাম » পাচারকারীদের ফেলে যাওয়া নৌকায় মিলল ৫ কেজি আইস
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



পাচারকারীদের ফেলে যাওয়া নৌকায় মিলল ৫ কেজি আইস

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি চালিয়ে পাঁচ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নাফ নদীর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া মির্জাজোড়া এলাকায় অভিযান চালিয়ে ওই আইস উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, গোপন খবর পেয়ে রোববার মধ্যরাতে নাফ নদীর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাদিরপাড়া মির্জা জোড়া নামক এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে কাঠের নৌকা নিয়ে দুই ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। এতে নৌকাটিকে থামার জন্য নির্দেশ দিলে সন্দেহজনক লোকজন নদীতে লাফ দিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যান।

পরে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৫ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এ সময় নৌকাটি জব্দ করা হয়।

উদ্ধার হওয়া মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির ওই অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬:১২:৫০   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে
চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান, ১৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ
চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট
চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন পরিবেশ মন্ত্রী
জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন : পরিবেশমন্ত্রী
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের
আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: তাহের
জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ