দুর্যোগ মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী প্রস্তুত

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্যোগ মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী প্রস্তুত
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



দুর্যোগ মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী প্রস্তুত

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সোনার বাংলা’ গড়ে তোলার পাশাপাশি একটি আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।

এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর অকুতোভয় বীর সেনানীরা জাতীয় যেকোনো দুর্যোগ মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সদা প্রস্তুত রয়েছে

সোমবার (১৮ সেপ্টেম্বর) শেখ হাসিনা সেনানিবাসের অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য ১১২ ফ্ল্যাট বিশিষ্ট একটি ১৫তলা পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আইএসপিআর জানায়, আজ শেখ হাসিনা সেনানিবাসের অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য ১১২টি ফ্ল্যাট বিশিষ্ট একটি ১৫তলা পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এছাড়াও, সেনাবাহিনী প্রধান শেখ হাসিনা সেনানিবাসে গ্যারিসন কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া, সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকরা এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০২   ৩১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ