শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৩

প্রথম পাতা » খেলাধুলা » শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৩
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৩

বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন যশোরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
গত ৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন সৈনিক মো: মেহেদী হাসান, শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন সৈনিক মো: আরিফ হোসেন।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊধর্¡তন কর্মকর্তাবৃন্দ এবং যশোর সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতা সেনাবাহিনী সদস্যদের শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৫   ৩৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ