‘স্ট্রং সিটিজ গ্লোবাল সামিটে’ যোগ দিতে মেয়র আইভী যুক্তরাষ্ট্রে গেলেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘স্ট্রং সিটিজ গ্লোবাল সামিটে’ যোগ দিতে মেয়র আইভী যুক্তরাষ্ট্রে গেলেন
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩



‘স্ট্রং সিটিজ গ্লোবাল সামিটে’ যোগ দিতে মেয়র আইভী যুক্তরাষ্ট্রে গেলেন

সরকারি এক সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ১৫ দিনের জন্য বাংলাদেশ ত্যাগ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সেখানে তিনি ‘স্ট্রং সিটিজ গ্লোবাল সামিটে’ যোগ দিবেন। রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশ্য যাত্রা করেন তিনি।

নিইইয়র্কে আগামী ১৯-২১ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এই সামিটে যোগ দিবেন বিশ্বের ৪৫টি দেশের ১১৫টি সিটির শতাধিক মেয়র ও স্থানীয় সরকার প্রতিনিধিরা। এই সামিটে অংশ গ্রহণের মধ্যে দিয়ে বিশ্বের অন্যান্য দেশের বড় বড় শহরের সাথে নারায়ণগঞ্জ শহরের যোগাযোগ ও সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে৷ যা বিশ্ব দরবারে নারায়ণগঞ্জ শহরের পরিচিতি বহুগুণে বাড়িয়ে তুলবে বলে আশা নাসিকের।

এদিকে, একই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীর সম্মানে দূতাবাস ও আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধানমন্ত্রীর সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রেরও যোগ দেবার সম্ভবনা রয়েছে৷

বাংলাদেশ সময়: ১০:৫০:৪৯   ৪৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ