পররাষ্ট্রমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রীর বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্রমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রীর বৈঠক
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



পররাষ্ট্রমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লাইজে শ্রেইনেমাকার।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এক ফাঁকে বৈঠকে উভয় মন্ত্রী দু’দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের বহুমাত্রিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে উভয় মন্ত্রী আলোচনা করেন।
ড. মোমেন বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং বিনিয়োগের উপর উচ্চ রিটার্নের কথা উল্লেখ করে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রগুলোতে অভাবনীয় সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে।
ডাচ বাণিজ্য মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ভুয়সী প্রশংসা করেন।
উভয় মন্ত্রী দু’দেশের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরো জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রকে আরও সম্প্রসারণের ব্যাপারেও আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩২   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
পিতা-মাতার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করছেন তারেক রহমান : এ্যানি
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর
শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ শিক্ষামন্ত্রীর
জিয়াউর রহমানের আদর্শ আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফরিদপুরে ঐতিহ্যবাহী কালী কীর্তন অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ