সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার কাজ অব্যাহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার কাজ অব্যাহত
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার কাজ অব্যাহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে পানিতে ডুবে আলিফ (৭) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের সাজু মিয়ার বাড়ীতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর শিশু আলিফ অন্যান্য ছেলেমেয়েদের সাথে ঝিনাই নদীতে গোসল করতে যায়। গোসল করে সবাই পাড়ে উঠিয়ে এলেও আলিফ পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদটি জানায় এলাকাবাসী। পরে জামালপুর হতে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। ডুবুরিরা বিকেল ৫টা হতে এ উদ্ধার কাজ শুরু করে এবং এখনো অব্যাহত আছে।

এবিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র(ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন আলিফ নামে শিশুটি তার নানার বাড়ীতে বেড়াতে এসে ছিল। সে পিংনা ইউনিয়নের মেদুর গ্রামে লাবলু মিয়ার ছেলে।

জানা গেছে, আজ বেলা সাড়ে ১২ দিকে অন্যান্য শিশুদের সাথে সে ঝিনাই নদীতে গোসল করতে আসে এবং নদীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে, পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করে। আমরা সংবাদ পেয়ে জামালপুর জেলা ফায়ার সার্ভিস ইউনিট হতে ডুবুরি এনে শিশুটির লাশ উদ্ধারের চেষ্টা করছি। ৩
ঘণ্টা যাবৎ এই উদ্ধার কাজ চলছে এবং অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১২:৩২   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ