আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩



---

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে জাতীয় শেখ হাসিনা বার্ণ ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা নামে এক নারী মারা গেছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আড়াইহাজার থানাধীন আড়াইহাজার পৌরসভার দিঘিরপাড় কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বার্ণ ইউনিটে ওই মৃত্যুর বিষয়টি নিশ্চত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া।

বাকি দগ্ধরা হলেন- সোহাগ (৩৫), চায়না (৩০), নিপা (৩৫)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, দিঘিরপাড় এলাকার সফর আলী ভূইয়া কলেজের পূর্ব পাশে ছানাউল্লা মিয়ার বাড়ির ৪র্থ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকা অবৈধ গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ফ্ল্যাটে থাকা চারজন আহত হন। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের উদ্ধার করে প্রথমে আরাইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে প্রেরণ করেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিস্ফোরণের ঘটনায় সানজিদা (৩৯) নামে এক দগ্ধ নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০৮   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ