নিকোলস-ব্লান্ডেল জুটিতে বিপদ বাড়ছে বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » নিকোলস-ব্লান্ডেল জুটিতে বিপদ বাড়ছে বাংলাদেশের
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩



নিকোলস-ব্লান্ডেল জুটিতে বিপদ বাড়ছে বাংলাদেশের

ইনিংসের শুরুতেই মুস্তাফিজুর রহমান ও অভিষিক্ত খালেদ আহমেদের বোলিং তোপে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। তবে মিডল অর্ডারে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল জুটিতে শুরুর সেই বিপর্যয়ে কাটিয়ে লড়াই করছে কিউইরা। চতুর্থ উইকেটে তাদের হার না মানা জুটিতে দলিয় ১০০ পেরোল সফরকারী নিউজিল্যান্ড। প্রথম ৫০ রান এসেছিল ৭১ বলে, পরের ৫০ এল ৫০ বলেই।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ‘হোম অব ক্রিকেট’খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। বল হাতে নেমে ইনিংসের শুরু থেকেই কিউই ব্যাটারদের সামনে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ইনিংসের তৃতীয় ওভারেই সফলতার দেখা পান মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত এক বাউন্সারে নিউজিল্যান্ডের উইল ইয়ংকে ধরাশায়ী করেন বাঁহাতি এই পেসার। আগের ম্যাচে ফিফটি হাঁকানো এই ব্যাটারকে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে এবার রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়েন।
এরপর নিজের পরের ওভারেই আরেক ওপেনার ফিন অ্যালেনকে সাজঘরের পথ দেখিয়ে দেন ফিজ। এবার তার বলে ক্যাচ নেন সৌম্য সরকার। বিদায়ের আগে ১৫ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করেন এই ব্যাটার।

ইনিংসের অষ্টম ওভারে বল হাতে আসেন অভিষিক্ত খালেদ আহমেদ। অভিষেকের ওভারের পঞ্চম বলেই উইকেটের দেখা মেলে এই পেসারের। ১৪ রান করা চাঁদ বোজকে মাঠ ছাড়া করে অভিষেক রাঙান এই পেসার। আর তাতেই প্রথম পাওয়ার প্লেতেই তিন টপ অর্ডারকে হারায় নিউজিল্যান্ড।

দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়েই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে চতুর্থ উইকেটে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল জুটিতে শুরুর সেই বিপর্যয়ে কাটিয়ে উঠেছে কিউইরা। এতে ২১তম ওভারে দলীয় সংগ্রহ সেঞ্চুরির পেরোয় সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। নিকোলস ৩৮ ও ব্লান্ডেল ৩৭ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:৪৫   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা
১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
সপ্তাহের ব্যবধানে সদরপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি, ফুটবল উন্মাদনায় মুখর জনপদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ