বঙ্গবন্ধুর সমাধিতে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম’র শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বঙ্গবন্ধুর সমাধিতে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম’র শ্রদ্ধা
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



বঙ্গবন্ধুর সমাধিতে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম’র শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
আজ শনিবার বিকেলে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে শতাব্দীর এই মহানায়কের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে অতল শ্রদ্ধা জানান ।
পরে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান নেতা বঙ্গবন্ধুর প্রতি হৃদয়ের গভীর থেকে বিনম্র সম্মান প্রদর্শন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় ৪ নেতা, ১৫ আগস্টের শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন ।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ, দেশের অব্যাহত উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় ।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর উপমন্ত্রী এনামুল হক শামীম ‘কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৮:৫০:৫৫   ৩৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


লকডাউন কর্মসূচির সমর্থনে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মশাল মিছিল
প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
গোপালগঞ্জের মুকসুদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশ
গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ