রামোসের আত্মঘাতী গোলে জিতল বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » রামোসের আত্মঘাতী গোলে জিতল বার্সেলোনা
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



রামোসের আত্মঘাতী গোলে জিতল বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তী সার্জিও রামোসের আত্মঘাতী গোলে শুক্রবার রাতে সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলের কষ্টার্জিত জয় নিশ্চিত হয়েছে। এই জয়ে কাতালান জায়ান্টরা লা লিগা টেবিলের শীর্ষে উঠে এসেছে।

লামিন ইয়মালের হেড অভিজ্ঞ সেন্টার-ব্যাক রামোসের ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে ৭৬তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ঐ গোলেই শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়।

৩৭ বছর বয়সী রামোস এর আগে বলেছিলেন বার্সেলোনার বিপক্ষে গোল করতে পারলে বিশেষভাবে তা উদযাপন করবেন। এবারের গ্রীষ্মে পিএসজি থেকে তিনি শৈশবের ক্লাব সেভিয়ায় ফিরে আসেন। গোল তিনি ঠিকই করেছেন, কিন্তু সেটা দলের জয়ের জন্য হয়নি।

বার্সেলোনা কোচ জাভি ম্যাচ শেষে বলেছেন, ‘রামোস একজন অসাধারণ ডিফেন্ডার। আজ দুর্ভাগ্যবশত তিনি আত্মঘাতী গোলের শিকার হয়েছেন। কিন্তু পুরো ম্যাচে তিনি দুর্দান্ত খেলেছেন। সার্জিও এখানকার পরিবেশেই বেড়ে উঠেছে। শটটি তার গায়ে লেগে জালে জড়ায়, এখানে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই বলার নেই।’

ম্যাচের আগে রেফারিংয়ে দুর্নীতির সঙ্গে বার্সেলোনার যুক্ত থাকার অভিযোগের প্রতিবাদে সেভিয়ার পরিচালকারা প্রেসিডেনশিয়াল বক্সে বসতে অস্বীকৃতি জানিয়েছিল। গত সপ্তাহে বার্সেলোরন কয়েকজন সাবেক পরিচালকের বিপক্ষে ঘুষ দিয়ে রেফারিংয়ে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে।

অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে জাভি রাফিনহাকে দিয়ে ম্যাচ শুরু করিয়েছেন। তার সামনে ছিল ইয়ামাল। স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কিকে যথার্থ সহযোগিতা করার জন্যই এই কৌশল নিয়েছিলেন জাভি। হুয়াও ক্যান্সেলোর দারুন এক পাস থেকে হুয়াও ফেলিক্সের শট ক্রসবারে লেগে ফেরত আসে। কাউন্টার এ্যাটাক থেকে অবশ্য সেভিয়া বেশি আগ্রাসী ছিল। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ ও ডোডি লুকেবাকিওর শট রুখে দেন মার্ক-আন্দ্রে টার স্টেগান।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৫১   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ