ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন
সোমবার, ২ অক্টোবর ২০২৩



ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন।

এর আগে গত ১৬ জুন ভূমিকম্পে কাঁপে বাংলাদেশ। রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।

তার আগের মাসে রাজধানী ঢাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ৫ মে ভোর ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডের দিকে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এটির ধরন ছিল হালকা। এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১:০৪:২৭   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে ভূরঘাটা পৌর বাস টার্মিনাল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন মধুখালী পৌরসভা একাদশ
সরিষাবাড়ীতে মিথ্যা মামলার বেড়াজালে অসহায় পরিবার, সঠিক তদন্তের দাবি
চার দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি
নলুয়াপাড়ায় নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, মালিককে জরিমানা
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি মোঃ রায়হান কবিরের
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ
আধুনিক দাসত্ববিরোধী আইন আরও কঠোর করছে অস্ট্রেলিয়া
ব্রিটিশ স্টিল রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি চীনের জিংইয়ের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ