রাশিয়া ৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়া ৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে
বুধবার, ৪ অক্টোবর ২০২৩



রাশিয়া ৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে

রাশিয়া বুধবার বলেছে, তারা পশ্চিমাঞ্চলে গতরাতে ৩০ টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এবং তাদের বিমানগুলো সমুদ্রপথে ক্রিমিয়ায় ইউক্রেনের অনুপ্রবেশের একটি প্রচেষ্টাও প্রতিহত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে বলেছে, ‘বেলগোরোড, ব্রায়ানস্ক এবং কুরস্ক অঞ্চলে দায়িত্বরত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩১টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন আকাশযানকে আটক এবং ধ্বংস করেছে।’
দেশের পশ্চিমে ফ্রন্টলাইনের কাছাকাছি যেখানে ইউক্রেনে রাশিয়ার আক্রমণে যুদ্ধ চলছে। সেখানে রাতের এই আক্রমণে কোনও হতাহতের কথা উল্লেখ করা হয়নি।
জুনের শুরুতে ইউক্রেন তার পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে, রাশিয়া ড্রোন হামলার ঢেউ মোকাবেলা করেছে যা মস্কো সহ বিক্ষিপ্তভাবে ভবনগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।
ব্রায়ানস্কের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ বুধবার টেলিগ্রামে রাশিয়ার বিমান প্রতিরক্ষা কিভাবে ড্রোনগুলো ধ্বংস করেছে তার বর্ণনা করেছেন। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, চারটি জেলায় গুচ্ছ বোমা ফেলা হয়েছে।
‘প্রাথমিক তথ্য অনুযায়ী, কোন হতাহতের ঘটনা ঘটেনি। আবাসিক ঘরবাড়ি এবং আউট বিল্ডিংগুলোর আংশিক ধ্বংস হযেছে।’
এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, রাতে রাশিয়ান বিমানবাহিনী ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সেনাদের একটি গ্রুপের ক্রিমিয়ার ভূখন্ডে অবতরণ প্রচেষ্টা বন্ধ করেছে’।

বাংলাদেশ সময়: ১৬:০৯:০৯   ৩১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ