শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

প্রথম পাতা » আন্তর্জাতিক » শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
বুধবার, ৪ অক্টোবর ২০২৩



শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৪ অক্টোবর) দেশটির কাগায়ন প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায়।

ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ১১টা ৩৫ মিনিটে ফিলিপিন্সের কাগায়ন প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়। ডালুপিরি দ্বীপের ২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিলো ভূমিকম্পটির কেন্দ্রস্থল।

তবে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে ভূমিকম্পের তীব্রতা বেশি ছিলো বলে জানিয়েছেন স্থানীয়রা। শক্তিশালী ভূমিকম্পের কারণে সমস্ত বিল্ডিং জুড়ে প্রবল কাঁপুনি অনুভূত হয় বলে জানান তারা।

গত এক মাসের ব্যবধানে দেশটিতে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের ঘটনা এটি।

বাংলাদেশ সময়: ১৬:১১:৩৮   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ