পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ডাচরা

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ডাচরা
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ডাচরা

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় দিনে মাঠে নামছে ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ওয়ানডে বিশ্বমঞ্চে সাফল্যের দিক দিয়ে ডাচদের চেয়ে অনেক এগিয়ে দ্য গ্রিন ম্যানরা। এর আগে, ওয়ানডেতে ছয়বার মুখোমুখি হয়েছিল দল দুটি। সেখানে সব কয়টিতেই জয় পেয়েছে পাকিস্তান।

অন্যদিকে চমক দিয়েই এবারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। তাদের জায়গা করে দিতে গিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দল। তাই বিশ্বমঞ্চে পাকিস্তানের বিপক্ষেও চমক দেখানোর অপেক্ষায় ডাচরা।

পাকিস্তান একাদশ : ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মাদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোলেফ ভ্যান ডের মারউই, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০২   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
সালাহর ‘ফিফটিতে’ গালাতাসারাইকে উড়িয়ে কোয়ার্টারে লিভারপুল
বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল
মেসির মাইলফলকের রাতে কনকাকাফ থেকে বিদায় মায়ামির
চেলসিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি
ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল
এজে-রাইসের গোলে লেভারকুসেনের বিদায়, কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড
রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ