যমুনায় আবারও বাড়ছে পানি, তলিয়ে গেছে ফসল

প্রথম পাতা » ছবি গ্যালারী » যমুনায় আবারও বাড়ছে পানি, তলিয়ে গেছে ফসল
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



যমুনায় আবারও বাড়ছে পানি, তলিয়ে গেছে ফসল

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনা নদীসহ ছোট-বড় সব নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে রোপনকৃত ধানের চারা, শাক-সবজিসহ আবাদি ফসলের জমি এবং পুকুর তলিয়ে গেছে।

টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ৩২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৬৬ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৫৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩৮ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়াও জেলার বংশাই নদীর পানি মির্জাপুর পয়েন্টে ৪৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৩ সেন্টিমিন্টার ও মধুপুর পয়েন্টে ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩২৮ সেন্টিমিটার এবং কাউলজানি পয়েন্টে ৯৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা পয়েন্টে ৭৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নূরুল আমিন জানান, কয়েক সপ্তাহ আগেও টাঙ্গাইলের যমুনা নদীসহ জেলার ছোটবড় সকল নদ-নদীর পানি কমে যায়। কয়েকদিন যাবৎ আবারও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সেইসঙ্গে দু’দিন ধরে টানা বর্ষণ হচ্ছে।

ধারণা করছি বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই। আরও কিছুদিন যমুনাসহ জেলার অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারার আশঙ্কা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৮:১৭   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আবারও ‎ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় ৩ বন্ধু নিহত
আল কোরআন ও আল হাদিস
ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২
খাদ্যগুদামে অনিয়ম হলে কাউকে ছাড় নয়, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে — খাদ্যমন্ত্রী
গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ