যাত্রী সেজে গলায় ছুরি ধরে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » যাত্রী সেজে গলায় ছুরি ধরে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৪
শনিবার, ৭ অক্টোবর ২০২৩



যাত্রী সেজে গলায় ছুরি ধরে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৪

গাইবান্ধার সদর উপজেলায় যাত্রী সেজে গলায় ছুরি ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ অক্টোবর) রাতে উপজেলার গোপালপুর বাজার থেকে ওই চার যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ওই অটোরিকশাও জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার কায়সার মিয়ার ছেলে কল্লোব মিয়া, মধ্য ধানঘড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া, মঞ্জু মিয়ার ছেলে আবির মিয়া ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস।

শনিবার (৭ অক্টোবর) পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পুলিশ সুপার মো. কামাল হোসেন।

তিনি জানান, শুক্রবার রাতে (৬ অক্টোবর) গাইবান্ধা শহরের ফকিরপাড়া থেকে একটি অটোরিকশা ভাড়া নেন চার যুবক। পরে ভাড়া করা অটোরিকশা নিয়ে সদর উপজেলার গোপালপুর বাজার এলাকায় গেলে ফাঁকা সড়কে গলায় ছুরি ধরে ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করেন তারা।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই অটোরিকশাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫৯   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মধুখালিতে বীমা পলিসিতে ৩৩ হাজার টাকা জমা, মৃত্যুর পর পরিবার পেল প্রায় ৩ লাখ টাকা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ