দাবি আদায়ে তোলারাম কলেজের শিক্ষকদের কর্মবিরতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দাবি আদায়ে তোলারাম কলেজের শিক্ষকদের কর্মবিরতি
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



দাবি আদায়ে তোলারাম কলেজের শিক্ষকদের কর্মবিরতি

ক্যাডার–বৈষম্য, পদোন্নতিসংক্রান্ত সমস্যা সমাধানসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এ কর্মবিরতি পালন করেন।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মবিরতি পালিত হয়। এসময় সরকারি তোলারাম কলেজে ইউনিটের সম্পাদক ড. রওনক জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস, উপাধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক, অফিসার্স কাউন্সিল সম্পাদক প্রফেসর সমাপ্ত কুমার সাহা, প্রফেসর গোপীনাথ পাল, প্রফেসর মো. শহিদুল ইসলাম, মো. মোনোয়ার হোসেন, তানভীর আহমেদ, ডালিয়া হোসেনসহ প্রমুখ শিক্ষকরা।

এসময় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বক্তব্যে দীর্ঘদিনের চাকুরিজীবনে অপ্রাপ্তি ও বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য দেন। আগামী দিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা স্থানীয় সংসদ সদস্যের নিকট স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ২৩:০১:৪৩   ৪৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
হাসপাতালের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রধানমন্ত্রীর, সময় বেঁধে দিলেন ৭ দিন
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
জামালপুরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হাসেম গ্রেফতার
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ