সোনারগাঁয়ে তালুকদার ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে তালুকদার ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



সোনারগাঁয়ে তালুকদার ফুডকে  ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার সৈয়দপুর তালুকদার ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‍্যাব-১১ ও সিপিএসসি মেজর অনাবিল ইমাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন।

সেলিমুজ্জামান জানান, প্রতিষ্ঠানটিতে অভিযানের সময় দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য তৈরী করছে। এবং অন্যত্র তৈরিকৃত খাদ্য পণ্য নিজের প্রতিষ্ঠানে তৈরী বলে বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:২৩   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ