বিবেককে জিজ্ঞেস করে ভোট দেবেন : ধর্ম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিবেককে জিজ্ঞেস করে ভোট দেবেন : ধর্ম প্রতিমন্ত্রী
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



বিবেককে জিজ্ঞেস করে ভোট দেবেন : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, তা আপনার বিবেককে জিজ্ঞেস করুন। কে বেশি অপরাধ করেছে, কে কম অপরাধ করেছে সেটা আপনারা বিবেক দিয়ে বুঝে আগামী নির্বাচনে ভোট দেবেন।

বুধবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ আয়োজিত তৃতীয় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, যা সত্য তা বলা উচিত। না বললে সেটা অন্যায় বলে আমি মনে করি। আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার গঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টি সরকার, আবার বিএনপি-জামায়াত সরকারও গিয়েছে। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে সন্ত্রাস জঙ্গিবাদ এবং বিভিন্ন জায়গায় যে বোমা বিস্ফোরণ হয়েছিল; বিশেষ করে ১৭ আগস্ট। এদিন বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বাংলাদেশের একটি জেলা বাদ দিয়ে ৬৩টি জেলার ৫০০টি জায়গায় একযোগে বোমা বিস্ফোরণ হয়েছিল। প্রধানমন্ত্রী তার জবাব দিয়েছেন ৫৬৩টি মডেল মসজিদ গড়ে। সারা বিশ্বে একসঙ্গে এতো মসজিদ কখনো তৈরি হয়নি সরকারি টাকায়। আমাদের প্রধানমন্ত্রী সেটা করেছেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে আদেশ দিয়েছেন যেন একটা ইমাম সম্মেলন করি। আগামী ৩০ অক্টোবর তারিখে আমাদের ইমাম সম্মেলন। পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠে আমরা এক লাখ ইমাম সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা সৌদি আরবের কাছে চিঠি দিয়েছি। মদিনা শরিফের মসজিদের ইমামদের পক্ষ থেকে যেন দুইজন ইমাম আমাদের সম্মেলনে উপস্থিত হয়।

তিনি বলেন, গত পাঁচ বছরে আমাদের এক হাজার ৬০০ ইমাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী তাদের পুরস্কার প্রদান করবেন ও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামাক্বারী আবু রায়হান, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৪   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ