শ্রমিকের আড়ালে নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলেন জুয়েল

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিকের আড়ালে নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলেন জুয়েল
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



শ্রমিকের আড়ালে নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলেন জুয়েল

নরসিংদীর পলাশে জুয়েল ভূঁইয়া (২৬) নামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাতে উপজেলার খানেপুর গ্রামে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিচর গ্রামের আবুল ভূঁইয়ার ছেলে। সে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পে শ্রমিকের কাজের আড়ালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্য হয়ে কাজ করতেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও হিযবুত তাহরীর বিভিন্ন লিফলেট জব্দ করা হয়। এ বিষয়ে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০০   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ