বিহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৪
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



বিহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৪

ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল থেকে ছেড়ে আসা নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি বক্সারের কাছাকাছি অবস্থিত রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।

যাত্রাবাহী ট্রেনটি আসাম রাজ্যের গুয়াহাটির নিকটবর্তী অঞ্চল কামাখ্যার দিকে যাচ্ছিল।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চুবে এনডিটিভিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জাতীয় ও রাজ্য পর্যায়ের দুর্যোগ বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। চিকিৎসার জন্য আহতদের বিহারের রাজধানী পাটনার অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং বক্সার ও ভোজপুরের জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের ঘটনাস্থলে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কার্যালয় জানিয়েছে, আসাম সরকার বক্সার জেলা প্রশাসন ও ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে।

বাংলাদেশ সময়: ১১:০৭:৩০   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ