দীর্ঘ প্রতীক্ষার অবসান, ব্রিটেনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

প্রথম পাতা » আন্তর্জাতিক » দীর্ঘ প্রতীক্ষার অবসান, ব্রিটেনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



দীর্ঘ প্রতীক্ষার অবসান, ব্রিটেনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্রিটেনে চালু হলো ই-পাসপোর্ট কার্যক্রম। স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে ভোগান্তি কমায় উচ্ছ্বসিত প্রবাসীরা।

আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন হলো যুক্তরাজ্যে। আয়ারল্যান্ড প্রবাসীরাও থাকছেন এই সেবার আওতায়।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে দেশের উন্নয়নে এবং দেশকে বিশ্বে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকারের এই উদ্যোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি স্মার্ট দেশ হওয়ার পথে এগিয়ে চলেছে।

ভ্রমণ ও অভিবাসন সহজ করার পাশাপাশি বিদেশে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা বাড়াতে বিদেশের সব বাংলাদেশ মিশনে পর্যায়ক্রমে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে বলে জানিয়েছেন সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী।

ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, দীর্ঘ অপেক্ষার পর এই কার্যক্রম চালু হওয়ায় কমবে ভোগান্তি।

হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তার স্বাগত বক্তব্যে লন্ডন মিশনে ই-পাসপোর্ট সুবিধা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল ই-পাসপোর্ট সেবা চালুর। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে পাসপোর্ট নিয়ে ভোগান্তি কমবে। একই সঙ্গে প্রবাসীরা চান, বিদেশে থেকেই যেন জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১১:১৩:৪৬   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ