ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ডাকাতি করতে গিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. শিমুল ডাকুয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের মৌচাক থেকে র‍্যাব-১১ তাকে গ্রেপ্তার করে। শিমুল ডাকুয়া ঝালকাঠির কাঠালিয়া থানার মধ্য কইখালী এলাকার আব্দুর রশিদ ডাকুয়ার ছেলে। বুধবার সন্ধ্যায় র‍্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, শিমুল ডাকুয়া ও তার সহেযাগীরা এক নারীর বাড়িতে ডাকাতি করতে যায়। সে সময় তারা ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী ঝালকাঠির কাঠালিয়া থানায় ডাকাতি ও গণধর্ষণ মামলা দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, মামলা দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে শিমুল ডাকুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কাঠালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৯:২৩   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে পারে : ডেপুটি স্পীকার
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী
বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
জর্দান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ