লক্ষ্মীপুরে আ. লীগ নেতা হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » আইন আদালত » লক্ষ্মীপুরে আ. লীগ নেতা হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



লক্ষ্মীপুরে আ. লীগ নেতা হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে গুলি করে হত্যার ঘটনায় আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় আরো পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকেই তারা পলাতক।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. কাউসার, সাইফুল ইসলাম, মো. সিরাজ, আলাউদ্দিন আলো, মো. আউয়াল, মো. রাজু, মো. জাকের ও মো. তুহিন।

খালাসপ্রাপ্তরা হলেন মো. সুমন, মো. সুজন, সজিব হোসেন, রিয়াজ প্রকাশ চিতা ও মিলন প্রকাশ মিলা।

এজাহার সূত্রে জানা যায়, ওমর ফারুক চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি একই ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের বাসিন্দা। আওয়ামী লীগের রাজনীতি করায় বিএনপির সন্ত্রাসী বাহিনী প্রধান জিসানের সঙ্গে তার দ্বন্দ্ব হয়।
২০১৪ সালের ৬ ডিসেম্বর জিসানসহ তার লোকজন ফারুককে গুলি করে।

দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে ফারুক বাড়িতে ফেরেন। এর মধ্যে জিসান আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সকালে প্রতিবেশী ইসমাইল হোসেন বাড়িতে এসে ফারুককে ডেকে নিয়ে যান। বাড়ির কাছাকাছি একটি দোকানে বসে তারা চা পান করছিলেন।
কিছুক্ষণ পরই আসামিরা তাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আটজনের বিরুদ্ধে চন্দগ্রঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৬ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম হক্কানি ১৪ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এর মধ্যে মামলার প্রধান আসামি মিলন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৪০   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে
রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ