উন্নত দেশের কাতারে যেতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে : চট্টগ্রামে স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » উন্নত দেশের কাতারে যেতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে : চট্টগ্রামে স্থানীয় সরকার মন্ত্রী
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩



উন্নত দেশের কাতারে যেতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে : চট্টগ্রামে স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মস্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে হলে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারি-বেসরকারি খাতের সবাইকে একসাথে কাজ করতে হবে। আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ভূমিকা রাখতে বেসরকারি উন্নয়ন সংস্থা, সহযোগী সহস্থাসমূহ এবং জনগণকে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চসিকের রাজস্ব আয় থেকে ৮১ শিক্ষা প্রতিষ্ঠান ও ৫৬ স্বাস্থ্য কমপ্লেক্সসহ অনেকগুলো জনসেবামূলক প্রকল্প পরিচালনা করছে ৷ এগুলো পরিচালনার ব্যয়ভার বহন করতে গিয়ে চসিকের ওপর চাপ তৈরি হচ্ছে। চসিকের রাজস্ব আয় বাড়াতে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের সহযোগিতা পেলে চসিক স্বাবলম্বী হবে, বাড়াতে পারবে সেবা কার্যক্রম।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, চসিক শিক্ষা ও স্বাস্থ্যখাতে যে ব্যয় করে, তা যাতে কোন চাপ তৈরি না করে, সেজন্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি রুটিন ওয়ার্কগুলো যাতে ভালভাবে হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
সভায় চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে সম্পাদিত ও চলমান উন্নয়ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, মুস্তাকিম বিল্লাহ ফারুকী, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদসহ প্যানেল মেয়রবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহসহ চট্টগ্রামের উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:৫২   ৩৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পাহাড়ের সব উপজেলায় অ্যাম্বুলেন্স, পর্যটন রোডম্যাপে গুরুত্ব : পার্বত্য মন্ত্রী
তরুণদের সুস্থতা ও শৃঙ্খলাবোধ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ফকির মাহবুব আনাম
টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, দুটি ড্রেজারসহ আটক ৫
খাগড়াছড়িতে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু জাদি ভবনের ছাদ ঢালাই উদ্বোধন মন্ত্রীর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্য মন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ