রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩



রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মুন্না আজিজ মহাজনকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের মৃত তেজারত মন্ডলের ছেলে শাহাদাত মন্ডল (৬৫), শাহাদাত মন্ডলের দুই ছেলে রাফি মন্ডল (৩২) ও মো. মেহেদী হাসান দিপু (৩০), মজিবর মুন্সির ছেলে আলমগীর মুন্সি (৪৫) ও আজহার মুন্সির ছেলে আমিরুল মুন্সি (৩২)।

এর আগে সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ৩টায় র‍্যাব-১০ কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। পরে বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দির সদর ইউনিয়নের পাইককান্দি গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে আরও ২ জনকে গ্রেপ্তার করে। এ পর্যন্ত আজিজ হত্যা মামলায় মূল আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হলো।

জানা গেছে, গত রোববার (১৫ অক্টোবর) রাতে জমিজমাকে কেন্দ্র করে আজিজ মহাজনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ভূমিদস্যুরা। ওই দিন রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার পরদিন সোমবার (১৬ অক্টোবর) আজিজ মহাজনের বড় ভাই আব্দুর রহমান বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে ৮/৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বালিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে আজিজ মহাজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়। দু’জনকেই আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। এখন পর্যন্ত এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১০:৪৩   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্কুলে বসেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখলেন এমপি-প্রশাসক-ডিসি-এসপি
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন
সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ